![]() |
| ওরা খেটে খায় : চিন্ময় দাস |
করোনা ওরা ক্ষেতে-খামারে রাস্তা ঘাটে
শারীরিক অক্লান্ত পরিশ্রম করে বেঁচে থাকে,
করোনা তুমি নিষ্ঠুর, তুমি পাষন্ড, তুমি কি পাষান!
তুমি কি জানো না ওরা দিন আনে দিন খায়?
করোনা তুমি কি ভগবান, না আল্লা, না ঈশ্বর
যে যারা এতোকিছু করে সমাজটাকে বাঁচিয়ে রাখে তাদেরও তুমি ছাড়ো না।
তুমি কি পারো না একটা নতুন সমাজ তৈরি করতে ,
যেখানে কোন দলাদলি হিংসা কোন বিভেদ থাকবে না,
থাকবে না কোন নিষ্ঠুর বিচার।
যদি সত্যিই করোনা থেকে করুণা হও
তাহলে নতুন ইতিহাস করে যাও।
তুমি আর ইতিহাস করোনা
যদি কিছু করতেই হয় তাহলে নতুন ভোরের আলো দেখাও
আর লাঠি দিয়ে হাঁটতে হাঁটতে যেন না বলে কেউ, বাবু কিছু খেতে দাও,
মা কিছু খেতে দাও, মা কিছু খেতে দাও।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন