![]() |
| কিরণ মাহমুদ মান্না |
চারিদিকে ত্রাণ ওরে ও কৃষাণ
না খেয়ে মরতে হবে না রেখো বিশ্বাস,
প্রয়োজনে এক বেলা কম খেযে বাঁচো,
সতর্ক হয়ে লুকিয়ে থাকো নিজ ঘরেতে
সুদিন আসিবে ফিরে এই ধরাতে।
খুব বেশি প্রয়োজানে গেলে বাহিরে
অতিদ্রুত ফিরে এসো নিজেরই ঘরে।
পরিবার নিয়ে বেঁচে থাকো কোনো মতে
সুদিন আসিবে ফিরে এই ধরাতে।
নিজে যদি না পারো দিতে পরিবারের সুরক্ষা
তবে পাবে কেমন করে বলো এ সমাজ রক্ষা?
ভয় নয়,করো জয় দুর্যোগ সাহসী মুকাবিলাতে
সুদিন আসিবে ফিরে এই ধরাতে।
ভরসা রাখো তারই উপর যিনি দিয়েছে বিপর্যয়
মুসকিল সব আসান করিবে তিনিই নিশ্চয়ই।
ঘরে বসে মসগুল থাকো যদি ইবাদতে
সুদিন আসিবে ফিরে এই ধরাতে।
হোক যতই মহামারী সাহসই বুদ্ধিমত্তায়
তর্কে জড়িয়ে কেহ দিওনা নির্বোধ পরিচয়।
নিজের দোষ চাপিও না অন্যের ঘাড়েতে
সুদিন আসিবে ফিরে এই ধরাতে।
০৯/০৪/২০২০ইং
সিঙ্গাপুর প্রবাসী।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন