![]() |
| একটা ধাক্কারনাম_করোনা : সুচরিতা |
যাকে তোমরা প্রেম বলো
তা শুধু মাত্র অভ্যাস
সকালের কালো চা আর খবরের কাগজ
তাও একটা অভ্যাস
যে মানুষটা বলেছিল তোমাকে ছাড়া বাঁচবো না
সে আজ তোমার থেকে সহস্র যোজন দূরে,
বেঁচে তো আছেই, খুব ভালো আছে
সেটাও ছিল অভ্যাস।
জিমের ডায়টিশিয়ান বলেছিল
চিকেন আর সব্জী সিদ্ধ খাও
ব্রেনকে ভাতের অভ্যাস ছাড়াও
কমফোর্ট জোন থেকে বেরোলে
মেদ নিজে থেকেই সরে যাবে
সেদিন বুঝিনি আজ বুঝি
ধাক্কার দরকার আছে।
এক ধাক্কায় পৃথিবীটা কেমন কুঁকড়ে গেছে
কাল যারা ধর্ম গেল, জাত গেল বলে চেঁচিয়েছে
ধনী দরিদ্র, হিন্দু মুসলিম, ভারত পাকিস্তান বলে,
কাল যারা বিভেদ সৃষ্টি করার জন্য অস্ত্র শানিয়েছে
আজ দেখো সব এক সারিতে।
ধীর পায়ে মৃত্যু এসে দাঁড়িয়েছে দরজা
মৃত্যু ঘন্টা শুনতে পাচ্ছো?
দরজা বন্ধ রাখো দরজা বন্ধ রাখো...!

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন