প্রিয় শুধু এইটুকু জেনে রেখো : কিরণ মাহমুদ মান্না

প্রিয় শুধু এইটুকু জেনে রেখো :  কিরণ মাহমুদ মান্না
প্রিয় শুধু এইটুকু জেনে রেখো :  কিরণ মাহমুদ মান্না

আমি বড় কষ্টে আছি,
ছোট্ট একটা ঘরের ভিতর বন্দি আছি,
দিনে তিন বেলার জায়গায় এক বেলা খেয়ে বাঁচি,
এমনটা কখনো ভেবো না তুমি প্রিয়।

জানি,বিশ্বের বুকের কি নিদারুণ মহামারী রোগ,
ক্রমশেই গ্রাস করে নিচ্ছে তর-তাজা লক্ষ প্রাণ,
এ যেন মৃত্যুর মিছিল যাচ্ছে লাশবাহী যানবাহনে।
তৈরী হচ্ছে নতুন করে গণমৃতপুরী।
শোকাহত পরিবার গুলো গুমরে কাঁদে,শুধু 
ছুঁয়ে একটু আদর ভোলাতে পারেনা শেষ ইচ্ছে মত।

নেশাগ্রস্ত মানুষগুলো সেওতো এখন নিস্তব্ধ,
নেশার টাকা জোগাতে কোন দ্বিধাবোধ ছিলো না,
 ছিল চুরি বাটপারি ছিনতাই যাদের লক্ষ্য।
এলাকার সেই মস্ত বড় মাস্তান দেখে কাঁপতো মহল্লা,
সেও তো এখন বড্ড ভীতু ঘরের কোণেই ঠিকানা।
পাড়ার মধ্যে যেই মেয়েটি খুবই চঞ্চলতায়,
দস্যিপণায়,পাগলামিতে ছিল পাকা,
ভয়েতে তার আজ এক পা বাহিরে বাড়ায় না।

গ্রামগঞ্জে,শহর বন্দরে আজ শুনশান নীরবতা,
দিনমজুরের পেট চলে না,মুখে ফোটে না ভাষা,
ক্ষুধার আগুন জ্বলে কেবলই তাদের পেটে।
সরকারি সব মাথাগুলোর নিষেধাজ্ঞা জারী,
ঘর থেকে কেউ বাহিরে বের হবে না।

বড় লোকগুলোর নাই কোন মাথা ব্যাথা
তারা তো ঘরে নরম বিছানায় আয়েশরত।
আজ যেন নিজে বাঁচলেই বাপের নাম চিরন্তন সত্য।
চারপাশের ভয়ে আর শোকাহত হাহাকারে
তবুও এখনো এতকিছুর ভিড়ে বেশ ভাল আছি
প্রিয় শুধু এইটুকু জেনে রেখো।

০৪/০৪/২০২০
সিঙ্গাপুর প্রবাসী
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.