![]() |
| কিশলয় গুপ্ত |
আর কে দেবে সুর বুকে অন্ধকার ভরপুর
আলোর পথে কে হয়েছে বাধা
কোথায় বাজে বাঁশী এবং কে আজও উদাসী
হিসাব রাখে দিনলিপিতে রাধা
আয় গো তোরা সখী সবাই একসাথেই ঠকি
যতই উঠুক গাছের শাখায় শাড়ি
নীল যমুনার জলে দেখি কে নির্বাক চলে
ঠিক জানি না কোথায় যে তার বাড়ী
যখন আলো ফোটে হেসে রাখাল চলে গোঠে
কলজে জানে পাঁকাল মাছের নাচন
শোন সখীরা শোন বাজে এ কেমন রিংটোন
প্রেমিক বোঝে কোথায় মরন বাঁচন
আর কে দেবে সুর এবং কোথায় হৃদয়পুর
কোথায় আমার শ্যাম পিয়াসী রাধা
হাতের কাছে বাঁশী ছড়ায় হাজার অট্টহাসি
শুধু প্রেমের নামে প্রেমিক প্রবর আধা

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন