সঠিক বিচার : রতন বসাক

রতন বসাক
সঠিক বিচার : রতন বসাক

সাধুগুলোর হত্যা দেখে
চোখে আসে জল,
কারণ ছাড়া গুজব শুনে
মারলো যখন দল ।

পুলিশ ছিল সামনে ওদের
পালায় ছেড়ে সব,
লাঠি দিয়ে মারতে মারতে
করতে থাকে রব ।

এতই নিষ্ঠুর মানুষগুলো
দয়া মায়া নাই,
চোখে মুখে শুধুই ছিল
ক্রোধে ভরা ছাঁই ।

কোথায় গেল মানুষ্যত্ব
কি ভয়ঙ্কর রূপ,
শাস্তি ওদের দিতে হবে
যতই বলুক চুপ ।

এমন করে চলতে থাকলে
সমাজ হবে ক্ষয়,
সঠিক বিচার করতে হবে
কারো ভয়ে নয় ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.