![]() |
| সন্দীপ কাঞ্জীলাল |
তুমি কত সহজেই
সবকিছু বুঝে যাও।
অথচ আমাকে তাই বুঝতে
নামাতে হয় কত বই।
তারচেয়ে ভালো হয়
আমি যদি তোমাকেই বুঝে নিই।
যেভাবে সন্তান বোঝে
মায়ের স্তন
যেভাবে হরি ধ্বনি বোঝে
শশ্মান যাত্রা।
সেভাবে তুমি আমাকে বোঝাও।
এখনও আমি সব বুঝে নিতে পারি
শুধু তুমি বোঝালে
এখনও বিনা জলে
আগুন নেভাতে পারি
তুমি আগুন হলে

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন