![]() |
| ঋদেনদিক মিত্রো |
কোন কবি গো বলেছিলে,
সকল দেশের সেরা হল
আমার জন্মভূমি !
সকল ভারতবাসির থেকে
আজ এ দুঃসময়ে
প্রণাম নিও তুমি !
তুমি তো সেই কবি,
দ্বিজেন্দ্রলাল রায় !
তোমার লেখা " ধনধান্য পুস্প ভরা
আমাদের এই বসুন্ধরা"
পড়েছি ছোটবেলায় !
কিন্তু তবু প্রচলিত
ধ্যান -ধারণার ধারায় ,
তোমার কবিতার কী মানে,
ঢুকতো না তো মাথায় !
ছোটবেলায় তাই ভাবতাম,
বিদেশ মানেই বড়,
বিদেশ যাবার জন্য সবাই
উচ্চশিক্ষা করো,
বিদেশ মানে জ্ঞানে -গুণে
কর্মে সবার সেরা,
কল্পনাতে ভেবে নিতাম
সবার শ্রেষ্ট এরা !
চকচকে রূপ, সুন্দর গুণ,
কতো দিকেই দক্ষ,
বিদেশী বলে এদেরই তো,
কথা বলে পরিমিত,
ভাষাও আকর্ষণীয় বেশ,
ওদের জন্য ধন্য হলো মর্ত,
বাঙালি বা ভারতবাসি
সব কিছুতেই ওদের চেয়ে
ঢের পিছিয়ে সত্য !
আজকে বুঝি ওগো কবি,
আমার দেশের মাটি,
আদর্শে কী খাঁটি !
কেমন সকাল, কেমন সূর্য্য,
তাকিয়ে দিলেই দুচোখ মুহ্য,
মহান দিগের জীবনীময়
আমার ভারতজাতি !
এমন আমার মাটি !
শ্রাস্ত্র মেনে খাওয়া দাওয়া,
এমন মাটি এমন হাওয়া,
এমন ঋতুচক্র এবং
গাছপালা কীট
এমন পশু পাখি !
পুকুর, সাগর, নদী , নালা,
অরণ্য-বন পাহাড়, মরু, হাট,
শস্য শ্যামল দিগন্ত-দূর- মাঠ,
হাওয়ার দাওয়ায় চাঁদের আলো,
রূপকথাতে মগ্ন দিদা -নাতি,
এমন আমার মাটি !
আমার দেশের মানুষ গুলো
হয়তো তারা অনেক রকম
ভুলে দোষে ভরা,
কিন্তু তারা চায়না কোনো
দেশের লোকের
দুর্দশা বা মরা,
আগ্রাসনের স্বভাব থেকে...
আমার দেশের মানুষ গুলো দূরে,
বিশ্বে সকল দেশ কে নিয়ে
মুক্ত আলোর প্রাণ লাগিয়ে,
কাব্য লেখে বিশ্ব প্রেমের সুরে !
আমার দেশের ভাই বোনেরা
বিদেশেতে গিয়ে,
জ্ঞানে -গুনে,নানা রকম সৃষ্টি এবং
আবিষ্কারের তাক লাগিয়ে দিয়ে
মর্যাদা পায় বিশ্ব দরবারে,
আমার দেশের ভাই বোনেরা
এমন কাজ ই পারে !
আজকে দেখি বিশ্বে যত
মড়ক -মহামারী,
কেড়ে নেবার জন্য কূটক
চালের বাড়াবাড়ি,
এসবেতে নেই আমাদের
দেশের কোনো
একটিও ধূলিকণা!
ভারত মানেই আত্ম ত্যাগ, ও
জ্ঞান, চিন্তা, সৌজন্য,
মহৎ বীরত্বের সঙ্গে
অশ্রু-ভেজা-ক্ষমা !
বিশ্ব আবার জেনে গেলো
ভারতবাসির মানে হোলো
নির্লোভী ও গুনী,
যে কবি গো বলেছিলে,
আমার এদেশ সবার সেরা,
প্রণাম নিও তুমি !

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন