![]() |
| ওয়াহিদা খাতুন |
ওঠো ওঠো প্রিয় আমার
খোলো দুটি আঁখি,
ডাকছে তোমার ভোরের বাতাস
ডাকছে বনের পাখি!
ওগো প্রিয় জাগো এবার
চেয়ে দেখো আলো,
ভোরের বাতাস নিলে তোমার
শরীর থাকবে ভালো!
ওগো প্রিয় ওঠে দেখো
প্রকৃতির এই খেলা,
তাড়াতাড়ি ওঠো পড়ো
করিয়ো না হেলা!
বসে আছি পাশে তোমার
চেয়ে দেখো তুমি,
মিষ্টি বাতাস আদর করে
তোমার কপাল চুমি!
বলো বলো ওগো প্রিয়
ঘুমাবে আর কত,
পাখিরা আজ নাচছে দেখো
গাইছে যে যার মত!

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন