![]() |
| শিবরাম ভূঞ্যা |
বাড়ন্ত সংসারে কী আছে? আশা।
তাই দিয়ে চাষা করে স্বপ্ন রোপণ।
এবং যত্ন করে ঢেলে ভালোবাসা
ফলাবেই ক্ষেতে সোনা। বাসনা গোপন।
বনবন মাথা ঘোরে ঝরে কত ঘাম
রক্ত নিয়েছে শুষে প্রখর তপন।
এতো যে কষ্ট সয়, কে দেবে সে দাম
সোনার ফসল দেখে ভরে যায় মন।
কিন্তু কী জানি কেন এমন সময়
বিধাতা বিরূপ হন। ঘটে অঘটন।
হঠাৎ প্লাবন নামে- শ্রাবন তো নয়
কৃষকের সংসারে ঘোর অনটন।
নিষ্পাপ কৃষকেরা করেছে কী পাপ
ফসল ঘরেতে এলে মুখে ফোটে হাসি।
গরীব বলে কী এত দেখাও প্রতাপ
বারবার আশা করে মরিতেছে চাষী।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন