![]() |
| রতন বসাক |
হঠাৎ করেই শুরু করি
ছড়া লেখা আমি,
এখনো যে তেমন ভাবে
হইনি বেশি নামী ।
লিখছি আমি বাস্তব নিয়ে
মনের কিছু কথা,
পড়ার পরে পাঠকরা সব
দিচ্ছে সাড়া যথা ।
এখন আমার লাগে ভালো
ছড়াগুলো লিখতে,
সাথে সাথে পারছি আমি
কতো কিছু শিখতে ।
কেউবা ভালো কেউবা মন্দ
মতটা লিখছে তারা,
ভালো লেখা হতো না তো
ওদের মতটা ছাড়া ।
লিখতে থাকবো সবার জন্য
যতো সময় পারবো,
ভালো বিষয় লিখেই আমি
সবার নজর কাড়বো ।
সময় করে পড়ার মতো
পাঠক আছে বলে,
শব্দ চাষীর ফসলগুলো
আজও হাটে চলে ।
সবার সামনে কৃতজ্ঞতা
বলি কেমন করে ?
ওদের জন্যই আজও আমি
লিখি কলম ধরে ।
ছড়াগুলো জমছে বইয়ে
শব্দ চাষের ফলে,
পাঠক যদি নাইবা থাকতো
সবই যেতো জলে ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন