![]() |
| মিঠুন রায় |
প্রস্ফুটিত ভালোবাসা নিয়ে মেয়েটি দাঁড়িয়েছিল আমার সামনে,
তার টগবগে যৌবনে সোহাগের আবদার ।
স্বপ্ন দেখেছিল সে ঘর বাঁধার,
শুরুতে শরতের আকাশ সেজেছিল সফেদ পেঁজা তুলোয়।
শিউলি কুড়িয়ে রেখেছিল বাসর ঘর সাজাবে বলে,
কিন্ত, হায়! একদিন ঝলসে গেল তার আপাদমস্তক,
বাসর ঘর এসে ঠাঁই পেল সংবাদপত্রের প্রথম পাতায়।
নিদ্রা আজ পরিপূর্ণতা পেল সফেদ ফুলের সুবাসে,
যে ভালোবাসার কোনও ব্যাখ্যা নেই, সে অপেক্ষাই করে যাবে
অগুণতি তারারাশির মতো।
সহস্র ভ্রমরের উড়াল নিয়ে,
যদি সে একবার ফিরে আসে মনের গোপন হ্রদে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন