![]() |
| রতন বসাক |
কেমন দেশে আছি আমরা
ভেবে অবাক লাগে !
আইন গুলো গরীব লোকের
পিছেই শুধু ভাগে ।
নিয়ম নীতি যতো আছে
দুর্বল মানুষ মানবে,
ক্ষমতাবান মানুষ গুলো
শুধু তারা জানবে ।
দেশেে সবাই যখন ঘরে
বন্দী হয়ে আছে,
সোসাল ডিস্টেন্স গৃহবন্দী
তুচ্ছ তাদের কাছে ।
এমন দিনেও বিয়ের ঘটা
পারে তারা করতে,
কেমন করে পেলো হাতে
আইন ভঙ্গ করতে ?
ঘুরতে পারেন গাড়ি নিয়ে
নিজের কিংবা ভাড়া,
অনুমতি দিলেন যারা
কেমন মানুষ তারা !
ভাইরাস চেইন ভাঙতে ঘরে
থাকতে হবে জানে,
ক্ষমতাবান মানুষ গুলো
কোথায় তারা মানে ?

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন