অন‍্যরকম নববর্ষ : বিপ্লব গোস্বামী

বিপ্লব গোস্বামী
অন‍্যরকম নববর্ষ : বিপ্লব গোস্বামী

এ এক অন‍্যরকম নববর্ষ
চারিদিকে কেবল আতঙ্ক-ত্রাস
কোথাও নেই হর্ষ।
লকডাউনে গৃহবন্দি,মেলার মাঠ ফাঁকা
আঙ্গিনাতে হলো না এবার
নব আলপনা আঁকা।
বাজল না ঢাক-শাঁখ,বাজল না কাঁসর
বিকেলে বসল না কোথাও
বাউলের আসর।
রবীন্দ্রগীতে হলো না কোথাও বর্ষবরণ
খদ্দেরে না করল মুদি
মিষ্টি বিতরণ।
তবুও স্বাগত তোমায় চৌদ্দশো সাতাশ
যম শাসিত মর্ত‍্যলোকের
মিটাও হা-হুতাশ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.