![]() |
| আতঙ্ক : ছবি ধর |
পৃথিবীর ওপরে এক অশুভ
ছায়াঘেরা আঁচল
ঘরে তার সুখ বাইরে অসুখ।
মানুষে মানুষে দূরত্ব আবশ্যিক
রাহু কেতু না উপছায়া ?
উষ্ণায়ন আর দূষণে ভাড়াক্রান্ত
প্রকৃতির ওপর করোনার থাবা।
সর্বত্র এক পোড়া গন্ধ,
পুড়ছে শব
পুড়ছে হৃদয়
আতঙ্ক অনুক্ষণ ;
জন মানব হীন প্রকৃতি শান্ত !
শ্রেষ্ঠ জীব মানুষ আজ বন্দী ঘরে
খাঁচার পাখি নির্দ্বিধায় আকাশে ওড়ে।
আর কত অযত্ন সইবে ধরণী ?
বিভীষিকাময় কান্না শুনি
ক্ষত বিক্ষত করে আমায়
ঘুমোতে পারিনা আমি।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন