ডুবন্ত সূর্য : সুচরিতা

সুচরিতা
ডুবন্ত সূর্য : সুচরিতা

দিনের সমস্ত উষ্ণতা ও উত্তাপটুকু ঢেলে পাশ ফিরে শুলো সূর্য।

এপাশে এখন জমাট অন্ধকার।
এপাশে এখন দুঃখ চাপ চাপ।
এপাশে এখন কাজলধোয়া স্রোত আবিরাম।
এপাশে এখন কান পাতলে নঙোর ফেলার শব্দ।
এপাশে এখন বেয়ে পড়ছে অগ্নি স্ফুলিঙ্গ।
তারা নিষিক্ত হতে হতে ঝরে যায়, হারিয়ে যায়।

অথচ ভেবে দেখো, কিছুই হারিয়ে যায় না।
থেকে যায়। থেকে যায় শুকনো কফির কাপে,
গোপন ডাইরীর দুই মলাটের ভিতরে।
পরিচিত শরীরের গন্ধে, স্পর্শে।
উরুদ্বয়ের মাঝে স্মৃতিরা ঘূণপোকার মত বাসা বাঁধে।
চওড়া পিঠের দেওয়ালের আড়ালে নিভে গেছে সূর্য,
সমস্ত উত্তাপটুকু ঢেলে।
এপাশে এখনও জমাট অন্ধকার।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.