![]() |
| সুদীপ সিনহা |
করোনায় করোনায় প্রাণ বুঝি যায় রে,
শান্তিতে বাঁচবার আশা বুঝি নাই রে।
ঘর ছেড়ে বল দেখি, কোথা আর যাই রে,
ঘরে থাকি চুপিচুপি,তাই আজ ভাই রে।
জেরবার সংসার,জেরবার দিন যে,
টেনশনে টেনশনে,মাথা ঝিন ঝিন যে।
প্রেসার বেড়েছে বুঝি, বুক চিন চিন যে,
কি করে বোঝাই ঘরে, চলছে কি সিন যে।
চীন চীন, চীন চীন সব মুখে ওর নাম,
আমেরিকা,আফ্রিকা করোনাতে ধুম ধাম।
স্পেন, ইতালি বা ফ্রান্স এর কাহিনী,
ধ্বংসের তান্ডবে, করোনার বাহিনী।
আমেরিকা ফুঁসছে,সব দোষ ঠুসছে,
ওই ব্যাটা চীন এর চাং সব চুষছে।
ফ্রান্স কি ইতালি, মৃত্যু যে শুষছে,
সবে মিলে হু'র কাছে, চীন কে যে দূষছে।
ত্রাহি ত্রাহি ভাই রে,
প্রাণ আর নাই রে।
ত্রাণ কোথা পাই রে,
ও করোনা ভাই রে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন