ওগো ফেসবুকে হোয়াটস আপে নিজের ছবিটা কালো করে দাও। লিখিত অনুরোধ ভেসে এল চেনা নম্বর থেকে। যুক্তিও দেওয়া হয়েছে। বাচ্চার উপর অত্যাচার হয়েছে। প্রতিবাদে নিজের ছবি কালো করে দাও। কি আশ্চর্য! আমার সামনে দিনের পর দিন সরকারি হোমে লাথি ঝাঁটা খাচ্ছে বাচ্চারা, গুড়িয়া ধর্ষিত হচ্ছে সরকারি হোমে, হ্যাঁ সরকারি হোম। নির্যাতিতার নাম গুড়িয়া। সরকারি অফিসে দিনের পর দিন অভিযোগ জানাতে জানাতে ক্লান্ত বৃদ্ধ মানুষটি ডেপুটি ডি এল এল আর ও সাহেবের ঘর থেকে বেরিয়েই সরকারি করিডরে আছড়ে পড়ে মারা গেলেন। এমন রোজ দেখছি। বাচ্চার গায়ে আগুন দিয়ে দিল চা দোকানের মালিক । বাজি কারখানায় হাত উড়ে গেল শিশু শ্রমিকের। বাবা মায়ের পারমিশন না নিয়ে স্কুলের বাচ্চা নিয়ে পলিটিক্যাল মিটিং ভরাতে গেল দীপ্তিমান বিপ্লবী নেতা। শিশুকন্যা ছটফট করছে আস্তাকুঁড়ে। ফেলে গিয়েছে মা। বাল্যবিবাহ আটকাতে গিয়ে মার খেল জয়েন্ট বিডিও। সত্তরোর্ধ অসুস্থ প্রবীণ মারা গিয়েছেন চিকিৎসা অবহেলায় অভিযোগ তুলে এক লরি লোক হাসপাতালে ঢুকে মাথার খুলি তুবড়ে দিল তরুণ শিক্ষানবিশ ডাক্তারের। তাহলে রোজ রোজ নিজের মুখচ্ছবি আঁধার করে রাখতে হয়। করি?
আম্বেদকর শুনছেন? : মৃদুল শ্রীমানী

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন