আজ এ বসন্তে : সত্য দেব পতি

সত্য দেব পতি
আজ এ বসন্তে : সত্য দেব পতি

আমি বসন্ত বিলাপ শুনছি রাতের আকাশে,
একলা চাঁদ রাত জেগে আকাশে ভাসছে
 রূপালী জোছনার আলিঙ্গনে।
পুবালী বাতাসে মাদুকরি করছে পশ্চিমের ধ্রুব;
দিনের আলোর ঝলকানিতে দেখেছি পলাশের রঙিন প্লাবন।
তোমার আসার পথে দৃষ্টি বিছিয়েছি সেই ঊষাকালে,
শিশির সিক্ত নগ্ন পায়ের চিহ্ন 

মিশে আসে বিকেলের পড়ন্ত উষ্ণ বেলাভূমিতে;
কথা ছিল তুমি আসছো ঠিক বসন্ত বিহারে-
তাইতো আজও আমি 

অপেক্ষা করছি নিশুতি নিঝুম রাতের যাপনে 
                                                   একলা মনে।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.