লক ডাউনের রবি : ওয়াহিদা খাতুন

লক ডাউনের রবি : ওয়াহিদা খাতুন

চলছে লকডাউন  জ্বলছে পেটে আগুন
এল ২৫শে বৈশাখ শুনছি তারি ডাক,
বুকে বিশ্বকবির ছবি
লকডাউনের রবি!!

দুলছে শাখা দুলছে তরু
নতুনের-ই হলো শুরু,
বন্ধঘরে সবাই বসে জীবনের-ই অঙ্ক কষে,
বৈশাখের-ই গানের টানে বলছে অলি ফুলের কানে
২৫শের ওই নাম করে, রবির গানের সুর ধরে!
কেউ ভোলেনি তোমায় কবি
লকডাউনের রবি!!

লকডাউনে ব্যাবসায়ীরা, ঘরে বসে হচ্ছে সারা,
ধারদেনার হিসাব কষে,
নিমন্ত্রণ কার্ড হয়নি দেওয়া বকেয়া টাকা যাবেনা পাওয়া,
বাজার এবার যাবে ধসে!
লকডাউনে ঘরে বসে
হালখাতার হিসাব কষে!!

ছেলে বাবার গলা ধরে আদর করে,বাইনা করে,
আমায় নিয়ে দোকানে যাও
মণ্ডামিঠাই এনে দাও!
আজ ২৫শে বৈশাখ
শুনছি তারি ডাক!
মিঠাই নেওয়া হলে পরে, 

রবি ঠাকুরের ছবিখানা এনো তুমি সঙ্গে করে!
খাওয়ার শেষে পাশে বসে মনের সুখে হেসো,
গুনগুনিয়ে বলবে তুমি, এসো হে বৈশাখ এসো!!

তুমি আছো সবার প্রাণে নববর্ষের গানে গানে,

আজ পশুপাখি সবার মাঝে
তোমার সুরের বেণু বাজে!

আজ সবার মনেই তোমার ছবি,
লকডাউনের রবি!!
এটা প্রকাশ করুন।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.