![]() |
| সুজন মন্ডল |
আমি যেন,
ক্রমশঃ উন্মাদ হয়ে যাচ্ছি!
গৃহবন্দি নামক, এই বিশ্বযুদ্ধে...
নির্লজ্জ ক্ষুধার হাপরের মুখে : জ্বলে পুড়ে—
আমি যেন,
ক্রমশঃ উন্মাদ হয়ে যাচ্ছি!
কোথাও ভাতের কোন গন্ধ নেই বলে—
কোথাও ফ্যানের কোন গন্ধ নেই বলে—
এমনকি,
বিশ্ব পুঁজির অভিশাপে!
বাস্তবের দূর্ধর্ষ রোদে শুকোতে শুকোতে—
আমি যেন,
ক্রমশঃ উন্মাদ হয়ে যাচ্ছি...
আমি যেন,
ক্রমশঃ উন্মাদ হয়ে যাচ্ছি!
একবিংশের সংগৃহীত : দুঃখের কিংবদন্তিকে—
সিগারেটের ধোঁয়ার মতোন :
বাতাসে মিলিয়ে দিতে পারছি না বলেই...
আমি যেন,
ক্রমশঃ উন্মাদ হয়ে যাচ্ছি...

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন