![]() |
| সুদীপ সিনহা |
টেনশানে টেনশানে, মেনশন কি করি,
উপায় বাতলে দাও,তাড়াতাড়ি, হে হরি।
ঘরেতে বন্দি আমি,ঠিক যেন কয়েদি,
লক ডাউনের কোপে,দীর্ঘ যে মেয়াদি।
করোনা করুনা করে,ধ্বংসের হাতিয়ার,
এই ধরে ,এই মারে দুনিয়া যে,ছারখার।
বাড়ছে বেকার দেশে,বেকারীও বন্ধ,
রাস্তায় তবু ভিড়,সবাই কি অন্ধ?
দরকার আছে কারও,
কেউ নামে এমনি।
ফিচলে পালায় ছুটে,
মামা দ্যাখে যেমনি।
দিন এনে দিন খাওয়া,
লোকেদের খাওয়া কই?
বন্ধ যে কাজপাঠ,
বলো আর কত সই?
গাড়ি ঘোড়া বন্ধ,বন্ধ যে বাস ট্রাম,
সবকটা জিনিসের লাফিয়ে ,বাড়ছে দাম।
রেশনটা ফ্রি আছে,তাই আজ সম্বল,
সপ্ন লাখের আছে,আছে ছেঁড়া কম্বল।
তাই নিয়ে বেঁচে থাকি,
বেঁচে থাক দুনিয়া,
পৃথিবী করোনা মুক্ত,
বলো এসে শুনিয়া।
ঝটপট ওষুধটা বের হোক ভগবান,
বাঁচাও পৃথিবীটাকে, দিয়ে তব কৃপাদান।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন