![]() |
| শান্তময় গোস্বামী |
শান্তময় গোস্বামী
মাতছে মানুষ, কাঁদছে মানুষ,
জাগছে মানুষ ভয় পেয়ে
হাঁটছে মানুষ, মরছে মানুষ,
বন্দী মানুষ প্রাণ চেয়ে ।
থাল বাজে, কাঁসর বাজে
বাজনা দেখো ওই সাইরেনে
জ্বালাও আলো নিভিয়ে বাতি
বলেন গবু টিভি সনে।
বার্তা শুনে ধন্দ লাগে
গন্ধে মালুম আজব কেমন ফন্দিটা
চুপ করে থাক পেয়েছি বাগে
তর্ক ছাড়ো, সব লক্ষ্মীছাড়া তে-আঁটা !
দুষ্টুরা সব বিজ্ঞনী আজ
একতা ছেড়ে নষ্টামি
বলছে রাজা রোগ পালাবে
মেনেই নাও এই ভণ্ডামি।
উথলে পড়ে শ্রদ্ধাসাগর, উপচে দেখো আঁতলামী
নেতাজী, গোখলে, ভগৎ মিছা। মিছাই তাঁদের পাগলামি
রাষ্ট্রনায়ক নরেন মুদী ... ছাপ্পান্ন তাঁর বুকের মাপ
স্বদেশ থাকুক তাঁর পোঁদেতেই তিনিই এখন মাঈকিবাপ !!!!!!

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন