![]() |
| ঈদারুল ইসলাম |
বলতে পারো ফড়িংভায়ার থাকে ক'টা ঠ্যাং?
বর্ষাকালে খালে বিলে নাচে কেন ব্যাঙ?
ডানা মেলে প্রজাপতি যাচ্ছে উড়ে কোথা?
ভীমরুলেতে ফোটালে হুল লাগে কেমন ব্যথা?
কেমন মজা বঁড়শি দিয়ে ধরলে পরে চ্যাং?
বলতো দেখি কেমন ক'রে ব্যাঙে মারে ল্যাং!
বৃষ্টি এলে পুঁটিমাছে তিড়বিড়িয়ে ছোটে,
ডারিকা মাছ কেমন করে ল্যাজ নাড়িয়ে হাঁটে!
তন্বী নদী ফুলেফেঁপে ওঠে যে বরষা'য়,
আশেপাশের গ্ৰামগুলোকে কেমনে যে ভাসায়!
মাঝদরিয়ায় পড়লে মাঝি প্রবল ঘূর্ণিঝড়ে,
'সামাল!সামাল' রব ওঠে ঐ প্রলয় ঢেউয়ের তোড়ে!
মেঘ গুড় গুড় মেঘলা দিনে ময়ূর কেন ডাকে,
মন'টা কেন উদাস হ'ল বৃষ্টিভেজা রাতে?
ভোরের বেলা'য় পূর্বাকাশে সূয্যি কেন ওঠে,
আধাঁরেতে তারা'রা সব উঠছে কেন ফুটে!

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন