ওয়ার্ক ফ্রম হোম : পিনাকী চৌধুরী

ওয়ার্ক ফ্রম হোম : পিনাকী চৌধুরী
ওয়ার্ক ফ্রম হোম : পিনাকী চৌধুরী

মাননীয় সম্পাদকের অনুরোধে আজ এই প্রতিবেদন লিখতে বসলাম বাড়িতে বসেই, নিতান্তই নিরুপায় হয়েই! সত্যিই তো সারা বিশ্বে যেন ত্রাস সৃষ্টি করেছে মারণ ভাইরাস, বলা ভাল, নিঃশব্দ ঘাতক এই করোনা ভাইরাস ! আর এই লক ডাউন চলাকালীন আমার চেনা পৃথিবীটা কেমন যেন অন্যরকম লাগছে ! বলাইবাহুল্য যে, শহর কলকাতায় যানবাহন না চলার দরুণ দূষণের মাত্রা অনেকটাই কমে গেছে ! এক চরম শৃঙ্খলার আবর্তে আমাদের যাপিত জীবন ! হ্যাঁ, নিয়ম মেনে এই প্রতিবেদক ঘন্টায় ঘন্টায় হ্যান্ড স্যানেটাইজার দিয়ে হাত পরিষ্কার করছে , হ্যাঁ আপনার মতোই আমিও মুখে মাস্ক ব্যবহার করছি । খুব প্রয়োজন ছাড়া কেউই হয়তো পথেঘাটে ঘোরাঘুরি করছে না । আর একথাতো সর্বজনবিদিত যে, মানুষ আজ হেঁটে নয় , net এ বিচরণ করেছেন দিবারাত্র !

হ্যাঁ, চরম শিক্ষা দিয়েছে আমাদের এই মারণ ভাইরাস করোনা ! ভাবুন তো যিনি সাতসকালে আপনার বা আমার বাড়িতে খবরের কাগজ দেন, তাঁর কথা ! হ্যাঁ, তিনিও আজ মুখোশের আড়ালে মুখ ঢেকেছেন , এবং অবশ্যই তাঁর হাতেও গ্লাভস ! সাবধানের মার নেই ! হ্যাঁ, কতিপয় ব্যতিক্রমী ছাড়া আজ প্রতিটি মানুষ যেন খুবই ডিসিপ্লিনড ! আর গৃহবন্দী হয়ে যেন আমরা এক সুরক্ষা বলয়ের মধ্যে অবস্থান করছি ! ইদানিং Quarantine শব্দটি খুবই শোনা যাচ্ছে ! অনেকেই হয়তো' হোম কোয়ারেন্টিন' এ রয়েছেন । তবে এর আগেও সারা বিশ্ব মহামারীর কবলে পড়েছে , এমন নয় যে এই প্রথম । প্রত্যেক গল্পের আড়ালে লুকিয়ে থাকে অপর একটি গল্প । কি সেই কাহিনি ? ১৩৪০ সাল নাগাদ ইতালিতে ভয়াবহ প্লেগ রোগের প্রাদুর্ভাব দেখা যায় । কাতারে কাতারে মানুষ মারা যাচ্ছেন তখন। বলা ভাল, ইতালিতে তখন মড়ক দেখা দেয় ! সেই থেকেই মাঝেমধ্যেই প্লেগ রোগ ঘুরে ফিরে আসতে থাকে ইতালিতে।

১৩৭৩ সালে পুনরায় প্লেগ রোগের প্রাদুর্ভাব দেখা যায় সেখানে। আর এই বিউবোনিক প্লেগ রোগের উৎসস্থল ছিল এশিয়া মহাদেশ ! সেইসময় ইতালিতে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের ! সেজন্যই ইতালির ভেনিস বন্দর কর্তৃপক্ষ এক সুচিন্তিত সিদ্ধান্তে উপনীত হয় । বন্দর কর্তৃপক্ষ ঘোষণা করে যে, এশিয়া থেকে আগত জাহাজের সমস্ত যাত্রীদের ভেনিস বন্দরে ঢোকার আগে টানা ৪০ দিন এক জনশূন্য দ্বীপে অতিবাহিত করতে হবে ! আর ইতালিয় ভাষায় এই ' চল্লিশ' মানে হল কোয়ারান্তা, আর সেই অপেক্ষার প্রহরের নাম কোয়ারান্তিনারো ! সেই থেকেই Quarantine শব্দটির উৎপত্তি !  পরিশেষে বলি, সবাই সতর্ক থাকুন, সুস্থ থাকুন ! লক ডাউন চলাকালীন সরকারী সমস্ত নিয়ম মেনে চলুন ! সমাজকে পথ দেখান, আপনি সামাজিক ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.