গানপ্রেমী : ওয়াহিদা খাতুন
পারবো না তুমি ছাড়া চলতে,
সময়ের সাথে কথা বলতে,
যদি শাখা না হও গাছে,
রশি যত থাকুক কাছে,
পারবো না দোলনা হয়ে ঝুলতে!
ফাগুন যতোই আসুক,
হিমেল হাওয়া ভাসুক,
অলি হয়ে না এলে,
ডালে দোলা না দিলে,
পারবো না চাঁপা হয়ে দুলতে!
বাগান ভরা ফুল হও,
যতোই কাছেতে রও,
হাওয়াতে না উড়িলে,
মাটিতে না পড়িলে,
পারবো না প্রেমী হয়ে তুলতে!

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন