ছবির মূল্যায়ন : রতন বসাক

রতন বসাক
ছবির মূল্যায়ন : রতন বসাক

চলছে এক চিত্র প্রদর্শনী
ছবি অনেক কথা বলে জানি ।
চেয়ে চেয়ে দেখছে কোন নেতা
হয়তো পিছে দাঁড়িয়ে আছে ক্রেতা ।

দেখতে দেখতে বলছে কথা
পাশের মানুষ শুনছে যথা তথা ।

শিল্পী আঁকেন কত কষ্ট করে
থেকে যায় স্মৃতি যখন যান মরে ।
পান না তিনি শ্রমের ঠিক কোন মূল্য
সারা জীবন দিয়েই যান বলাই বাহুল্য ।

কোথাও কোন চিত্র প্রদর্শনী হলে
দেখে কেউ মন্দ, কেউ ভালো বলে ।

শিল্পী আঁকেন রঙ দিয়ে ছবি
অক্ষর দিয়ে ছবি আঁকেন কবি ।
আসলে মনের গহিনের ইচ্ছেগুলো
আঙ্গুল দিয়ে সব ছড়িয়ে দেয় ধুলো ।

নতুন কিছুর সৃষ্টি সুখের উল্লাসে
কখনো কাঁদে আবার কখনো হাসে ।

ছবিরও যে ভাগ্য হওয়া চাই
সঠিক স্থানে না গেলে মূল্য নাই ।
ছবি বলে মনের লুকানো কত কথা
শিল্পী ব্যক্ত করেণ তার হৃদয়ের ব্যথা ।

অনেক দিনের প্রচেষ্টার ফলে
আঁকা ছবিই সমাজের কথা বলে ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.