![]() |
| ছবি ধর |
চুপ করে শোনো কান পেতে
নির্বাক থাকো, কান পেতে শোনো প্রকৃতির হাসি
পাখীর কলতান, নদীর গান
আকাশ নদীর বুকে করছে নিবীড় সঙ্গম ;
বাঁধ ভাঙা চাঁদ সাজিয়েছে রাত ,
বাসর জেগে আছে তারা।
তোমার বুকের গভীরে উন্মাদ কম্পনে
জেগে ওঠা আমার শিহরণ শোনো নিভৃতে কান পেতে।
ঘুমিও না জেগে ওঠো, জেগে ওঠো
অস্থির সময়ের বাতাসে মিশে আছে আমার স্পন্দন।
সচেতন হও জাগো ওঠো শোনো কান পেতে।
ঘুমিও না জেগে ওঠো, জেগেওঠো !

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন