চাই সচেতনতা : শ্রীমতি ডলি

চাই সচেতনতা : শ্রীমতি ডলি
চাই সচেতনতা : শ্রীমতি ডলি

এক শত্রুকে পরাস্ত করতে যোদ্ধা শত শত
এমন যুদ্ধ জীবদ্দশায় হয় নি লক্ষিত !
শিয়রে জল্লাদ-সম মৃত্যুর ছায়া  বিশ্ব-জুড়ে
বজ্রনিনাদ ভয়ার্ত ঢেউ  -  প্রতিটি দ্বারে দ্বারে !
এ যুদ্ধ' জয়ী হতে -  লাগে না ধাতব-অস্ত্র'
বিধি-নিষেধে' মান্যতা আর সংযত 'জীবন-মন্ত্র'।
নীরব-অস্ত্র' করতে পারে - মৃত্যুকে কব্জা
প্রতিটি মানসে উড়ুক আজ সচেতনতার-ধ্বজা।
কয়েকটা দিন একাকীত্বের বেদনা-যন্ত্রণা ...
আগামীতে ভেসে যাবে আনন্দের বন্যা !
আবার মোরা হাত ধরে  হাঁটবো পাশাপাশি
অলস দুপুরে গাছের ছায়ায় হবো উদাসী।
নয়ন রবে আকাশ পানে জ্যোৎস্না-ভরা রাতে
সাজবে জীবন রঙিন আশায় নতুন প্রভাতে।
সেই প্রভাতের অপেক্ষাতে আছে বিশ্ববাসী
চঞ্চল-চিত্তে প্রশান্তি আনার... হই প্রয়াসী ।।
                       ___
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.