![]() |
| জলের মতো কঠিন : কিশলয় গুপ্ত |
ইচ্ছে ঘোরে চর্চায়
দলিল এবং পর্চায়
বাদ বাকী সব খাতার হিসাব
উপার্জন আর খরচায়
স্বপ্ন দেখলে কর চায়
প্রেয়সী হেসে বর চায়
মুখ ঘুরিয়ে রাখলে হাসি
সেও ফিরে ঘর চায়
দিনের আলো গড়চায়
একটু আধটু ঝড় চায়
আঁধার বুকে করলে আপন
বাদুড়রাও দর চায়
প্রেমটা হাড়ের ভর চায়
হালকা খুনের চড় চায়
হাত ঘুরিয়ে রাখলে আদর
ইচ্ছে আসে চর্চায়
শব্দ মেনে ধরলে কলম
মিছিল মালিক ধড় চায়

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন