করোনা বিষয়ক কথোপকথন : কিরণ মাহমুদ মান্না

করোনা বিষয়ক কথোপকথন : কিরণ মাহমুদ মান্না
করোনা বিষয়ক কথোপকথন : কিরণ মাহমুদ মান্না

এক বন্ধুকে কল দিলাম,
ক্রিং ক্রিং ক্রিং
আসসালামু আলাইকুম-
কিরে দোস্ত, কি অবস্থা? কেমন আছোস?
বাড়ির সবাই কেমন আছে?

দোস্ত- হু, ওয়ালাইকুম আসসালাম, আছি রে, না মইরা বাঁইচা। খুব একটা ভালো না। হোম কোয়ারেন্টাইনে আছিরে দোস্ত। বন্দী জীবন।ভাল লাগে না আর। এ কয়েক দিনেই তিক্ত হইয়া গেলাম। তুই কেমন আছোস বল?

আমি তো দোস্ত, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আর, কেমনে ভালো থাকি রে। কি যে একটা অবস্থা শুরু হইছে সারাবিশ্বে। কবে যে এর শেষ হবে আল্লাহ ভালো জানে।আমার এখানে এখনও লকডাউন ঘোষণা করেনি সরকার। ডিউটি চলছে আগের মতই। তবে,রেস্টুরেন্ট, মার্কেট, সমস্ত অফিসে, একজন থেকে আরেকজনের ১ মিটার দূরত্ব বজায় রাখার আইন চালু করেছে সরকার। নিয়ম কানুন যদি কেউ অমান্য করে তাকে বা ঐ সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা দিতে বাধ্য হবে। তারপর,কি করিস তুই?

দোস্ত- কি আর করমু রে দোস্ত। সারাদিন ঘরে বসে ভালো লাগে না। তাই টিকটক ভিডিও বানাই। টিকটকে  নতুন কয়েকটা ভিডিও আইছে। বুঝোছই তো, ঘরে থাইকা বিরক্ত লাগে। তাই আর কি সময় কাটাই।

শালা,সারা দেশের মানুষ করোনার আতঙ্কে মরে আর তুই আছোস তোর টিকটক নিয়ে। কেমনে তুই পারোস?
তোর কি কোন চিন্তা ভাবনা আছে দেশের জন্য?
নিজের জন্য, দেশের মানুষের জন্য?

দোস্ত-আরে, চিন্তা করার কি আছে। যা হাবার তা তো হবোই। একদিন তো মরতেই হবো। তাই মরার আগে কয়েকটা ভিডিও বানাই রাখি। স্মৃতি থাকবো নি। তাছাড়া ঘরে বসে করার মত তো কোন কাম নাই।

দোর শালা, কাজ নাই তাই বলে তুই ঐ অাকাম করবি?
কেন, একটু কি আল্লাহ কে ডাকতে পারিস ন।?
দোয়া কালাম পড়তে পারিস না? বেশি বেশি তওবা ইস্তক ফার পড়তে পারিস না? নামাজ তো মনে হয় পড়োছই না।

দোস্ত-বুঝছি রে। আর আমারে তুই শরম দিস না।এমন চিন্তা কখনো মাথায় আহে নাই রে দোস্ত। আসলে হইছে কি, টিকটক ভিডিও করা অনেকদিনের অভ্যাস তো। তাই ভাবলাম ঘরে বসেই থাকতে হয়,তো সময়টা কাটানোর জন্য। আর কয়েকটা নতুন টিকটক ভিডিও আপলোড করছে। তাই বানাইতে লইছিলাম। তোর মত এমন করে কখনো ভাবিনি রে। তুই আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলি। এই মহামারি করোনা ভাইরাসের দুঃসময়ে কি করা উচিৎ আমাদের।
আজ থেকে সমস্ত আকাম বাদ দিলাম তোর কথা মতই সব করমু।

শোন, আল্লাহ পাক এমন মহামারী রোগব্যাধি, দুর্যোগ,ঝড় ঝঞ্জাট আমাদের দোষের কারণেই আল্লাহ তরফ থেকে গজব হিসাবে প্রেরণ করেন। মানুষকে বিপদ আপদ দিয়ে পরিক্ষা করেন। এ সময়ে আল্লাহ দরবারে আমাদের সবার উচিৎ সমস্ত পাপ থেকে রক্ষা পেতে  তওবা পড়ে ক্ষমা চাওয়া। আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই।কোন  উপায় নাই। বুঝেছিস? যাক,অল্পতেই আল্লাহ পাক তোরে বুঝার জ্ঞান দিয়েছেন।আলহামদুলিল্লাহ। এখন থেকে বাড়ির সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়িতে বলবি আর তুইও পড়বি। আজকে রাখি রে। ভালো থাকিস দোয়া করি।
সারাবিশ্বে সকল মানুষেকে আল্লাহ পাক সুস্থ থাকুক আমীন🤲🤲।


২৮/০৩/২০২০ইং
সিঙ্গাপুর প্রবাসী।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.