![]() |
| কি চাও : অমর চক্রবর্তী |
আমি তোমাকে ভালবাসতে চাই
চুমু খেতে চাই প্রাণ ভরে
তোমাকে নিয়ে যেতে চাই কবিতা উত্সবে আর্টগ্যালারিতে
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেখানে যেতে চাও।
তুমি একটা লিস্ট করো ভালবাসার,
তুমি কি চাও?
সূর্য চন্দ্র গোলাপ মিষ্টি পান
যা চাইবে তাই আনব,এঁকে দেবো
করতলে মেহেন্দির গান।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন