তৈরি থাকো : রতনবসাক

তৈরি থাকো : রতনবসাক
তৈরি থাকো : রতনবসাক

ক'দিন ভবে রইবো বেঁচে
বলা ভীষণ দায়,
সুযোগ পেয়েই ব্যবসায়ী
দাম বাড়িয়ে যায় ।

এক এক করে বেড়ে যাচ্ছে
রুগীর সংখ্যা বেশ,
কেউ জানি না এমন দশার
কোথায় হবে শেষ !

লক ডাউনে কাটছে সময়
নেই তো কোনো আয়,
খাদ্য দ্রব্য কিনতে গিয়ে
হচ্ছে অনেক ব্যয় ।

ঘরে থাকায় কোনো কিছুর
উৎপাদন যে নাই,
আগামীতে কোথায় পাবো
ভাবছি অামি তাই ?

অর্থ দিয়ে কিনতে গেলে
যতই আমি চাই,
জিনিস পত্র না আসাতে
বলবে তাঁরা নাই ।

কোনো কিছু পাবো না তো
যতই করি রব,
আরো কঠিন সময় আসছে
তৈরি থাকো সব ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.