![]() |
| ছুটি : ওয়াহিদা খাতুন |
ও করোনা দাওনা ছুটি
থাকব কতো ঘরে,
গোটা বিশ্ব অবাক হয়ে
তোমার ভয়ে মরে!
বন্দি-দশায় ছেলে-বুড়োর
খিল ধরেছে পায়ে,
বেরুলেই যে তোমার ছোঁয়া
লাগবে সবার গায়ে!
গৃহ-বন্দি,নজর-বন্দি
বন্দি ঠুসি পরে,
মুক্তি পাবে কবে সবাই
এই কামনায় করে!
ক্ষুধার জ্বালায় অন্নের খোঁজে
ছুটছে বাজার যারা,
দেখলেই পুলিশ লাঠির ঘায়ে
করছে তাদের সারা!
ও করোনা!আর পারিনা
সাবাড় হলো দেশ,
তোমার ছুটি না পেলে যে
মানুষ হবে শেষ!
টাকার জোরে মিলছে ধনীর
চালের গোডাউন,
ভুখা পেটে মরছে নিঃস্ব
চলছে লকডাউন!
কাজ চুকেছে দিন-মজুরের
খাবে তারা কী?
বন্দী হয়ে থাকলেই বল
তাদের চলবে কি?
ও করোনা।কর করুণা
আর ধরিস না টুটি,
অনেক হল করোনা রে
এবার দে না ছুটি!

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন