![]() |
| স্মৃতিতে গীতিত : সুদীপ সিনহা |
অনুভব করি হৃদয়ের কাছাকাছি,
তোমার স্মৃতিতে,হয়তো এখনো আছি।
তোমার মনের ,কোনও ক্ষনিকের কোনে,
সুপ্ত প্রেমের স্মৃতিখানি বীজ বোনে।
আমিতো রয়েছি,তোমার চেতনা জুড়ে,
মম স্মৃতিপট,তোমার ছবিতে মুড়ে।
ঘুমে জাগরণে,শ্বাসে প্রশ্বাসে ছেয়ে,
তুমি আছো সখী,সুখ গান খানি গেয়ে।
অতসী লতায় ,মাধবীর শাখে জানি,
তুমি শিহরিছ, আছে তব ছোঁয়াখানি।
জানি কোনোদিন, মাধবী কুঞ্জে আসি,
খুঁজে পাবে মোরে, অলির গুঞ্জে ভাসি।
দূর রাখালিয়া বাঁশরীর সুরে সুরে,
হবে যে মিলন,কোনও আনন্দপুরে।
সমুখে না হোক,হোক না সে মনে মনে,
দুই স্মৃতিপটে,সুখের সম্মিলনে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন