![]() |
| করোনা বিলাপ : সঞ্জয় সরকার |
সময়টা অতি দ্রুত কমে আসছে
মাস্ক পড়ে, হাত ধুয়ে ধুয়ে
ঘরের মধ্যে নিজেকে বন্দী রেখে
এভাবে আর কতদিন...
আর কতদিন নিজেকে সরিয়ে নিয়ে
মানুষের সাথে দূরত্ব বজায় রেখে
একা একা কাটাবো জীবন...
এ নির্জনতা নিজেই নিয়েছি বেছে
এ নিঃসঙ্গতা থেকে মুক্তি
সহজে তা আর পাবার নয়...
একে একে সব বাতি নিভে যাবে
সময়ের কাঁটা তবু এগোবে সচল
আগামীর দিকে চেয়ে একদিন
ধীরে ধীরে সব থেমে যাবে...

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন