![]() |
| মৃত্যু : মিঠুন রায় |
সময়কে পেছনে ফেলে এগিয়ে যায় মৃত্যু,
কখনও গোঙাতে গোঙাতে লীন হয়ে যায়,
হারানো সন্ধ্যায় মুখ লুকোয় স্বপ্নরাশি।
মৃত্যুর কোলে বড় হয়েছি আমি,
কাঁথা মুড়ি দিয়ে না ফেরার দেশে বিলিয়ে দিয়েছি স্বপ্নসমূহ।
হৃদয় মাঝে সঞ্চিত প্রেম বারবার কেন মৃত্যুকে আলিঙ্গনে করতে চায়?
কেন অক্টোপেডের সুরের অপেক্ষা করে মৃত্যু?
তার সঙ্গে কি আর অাছে বৈরিতা!
তাকে নিয়েই যেতে হবে অনেক দূরে-
যেখানে নেই কোন সীমাহীন দ্বন্ধ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন