চেতনার পথে : পুষ্পজিৎ পতি

চেতনার পথে : পুষ্পজিৎ পতি
চেতনার পথে : পুষ্পজিৎ পতি

অসহায় সভ্যতার হাহাকার কান্না,
পৃথিবী আজ লাশের স্তুপ.
বিজ্ঞান গাইছে সাম্যের গান,
সমাজপতিরা ভয়েতে চুপ.
অহংকারের ঘাড় মটকে দিয়ে,
প্রকৃতি করছে ব্যঙ্গ.
মৃত্যুর ভয়ে সিঠিয়ে মানুষ,
বাঁচার তরে নিঃস্বঙ্গ.
ব্যাভিচারীর এখনো হুঁশ ফেরেনি,
কি যে হবে ভাই!!!
উজবকের দল রাস্তায় নেমেছে,
মাখতে আপন ছাই.
শিশুর পাঠ্যে অ আ ক খ,
ধমক শাসন সহে.
অতি চালকের গলায়দড়ি,
মরে শ্বাস রুদ্ধ হয়ে.
কবির কলমে শিশুর আবাসে,
শ্বাস নিতেই ভয়.
বাসের যোগ্য করতে গিয়ে,
চেতনার লাঠি পেটাতে হয়.
শিক্ষা আজ টিপছাপে দেখো,
গাছের ওপরে বাস.
খাবার করেছি গুদামজাত
শিক্ষাকে করে উপহাস.
নিজের আখের গোছাতে ব্যস্ত,
স্বার্থপরতা জিওন কাঠি.
আজ মরলে কাল দুদিন,
কবরে কেউই দেবেনা মাটি.
ওরে মানুষ ফেরারে হুঁশ,
প্রকৃতিকে শান্ত করে.
জীবন যুদ্ধে তারাই যেতে,
যারা চেতনার পথ ধরে.
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.