![]() |
| আমার দেশ : আসমত আলী |
দেশটাকে ভালোবেসে গড়ি চলো সবে
মানবতা দিয়ে তাতে কাঁধে কাঁধ রবে।
ভেদাভেদ সব ভুলে জনগণ জাগে
মাটির কোমল ছোঁয়া গায়ে মনে লাগে।
মা মাটি মানুষ সেতো দেশেরই বল
জল বায়ু বন পাখি এক ভূমি তল।
জাতি ভেদ ভাগাভাগি নয় ভালো জানি
দেশটা মায়ের সম সব লোকে মানি।
ভাষা মত পরিধান নয় এক সব
বিবিধের মাঝে তুলি একতার রব ।
ঐক্য দিয়ে বল ধরি করি দেশ সেবা
দেশ মান হোক নত চায় সেটা কে বা ?
খুনোখুনি রাহাজানি দূর হোক দেশে
দেশটা তুলুক মাথা মানবিক বেশে।
দুর্নীতির হোক লয় চায় সব জনে
দেশটাকে ভালোবেসে সুখ থাক মনে।
সব লোক মিশে থাকি করি দেশে কাজ
হাতে হাত রেখে কাজ নেই তাতে লাজ।
দেশ প্রতি আছে মনে মাতা সম টান
দেশ মা কে ভালোবেসে গায় জয় গান।।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন