ইটভাটা : বর্ণজিৎ বর্মন

ইটভাটা : বর্ণজিৎ বর্মন
ইটভাটা : বর্ণজিৎ বর্মন

শ্রমিকের তাজা ঘাম সে নিশ্চিত রক্ত
ফুলের পাপড়িতে ভ্রমর বসা নয় ।
অনেক কাঁচা রক্ত পুড়ে পুড়ে
এক একটা স্বাদের দালান তোলে
ভোগবিলাসী পাখিদের দল ,
শ্রমিকের কাঁধের গামছা শুকে দ্যাখো
কতোটা কায়িক শ্রমের স্ট্যাটাস লেপ্টে সময় মাপে
পরিমানের
তারপরও বলবে কি
ইটটা পোড়া হয়নি  ?
কাঁচা কাঁচা গন্ধ দিনান্তের  প্রাপ্তিতে দাত বসায়
শ্রমিক তুমি শান্ত হও
শ্রমিক তুমি ধৈর্য ধরো
পতাকা হাতে মিছিলে হাঁটো
সামনে দ্যাখো সম্ভাব্য ভবিষ্যত উন্মুখ পথে বসে আছে
তার হাত ধরো ,
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.