![]() |
| আমি পতিতা : বিপ্লব গোস্বামী |
তোমরা কেবল শরীর দেখিস
দেখিস না বুকের চিতা ,
কেনইবা দেখবে ওসব
হায় আমিতো পতিতা !
দিবালোকে আমায় দেখে
থু থু ফেলিস মুখে,
আঁধার রাতে সোহাগ ভরে
টেনে নেস বুকে।
আমায় কেবল ছিড়ে খাস
শোনতে পাস না কান্না,
তোদের কেবল দেহ চাই
দেখিস না অশ্রু বন্যা।
আমিও তো তোদের মত মানুষ
রক্তে মাংসে গড়া,
আমারও ইচ্ছা অনিচ্ছা আছে
বুঝিস না তো তোরা।
আমারও একটা মন আছে
আছে কিছু চাওয়া,
মনের চাওয়া মনেই মরে
হয় না কভু পাওয়া।
আমারও চোখে স্বপ্ন ছিল
বেসে ছিলাম ভালো,
বুঝিনি তা মিথ্যে পতারণা
ছলনা আঁধার কালো।
আমারও পরিবার ছিল
ছিলো মা ভাই,
তাদের কথা মনে হলে
ভীষণ কষ্ঠ পাই।
বাবা নেই মা ছিলেন
ছিলো বোন সাত,
অনাহারে অর্ধাহারে
কাটত দিন রাত।
শহরে এসে টাকা কামাবো
স্বপ্ন নিয়ে বুকে,
ছল চাতুরি প্রতারণায়
ঠাঁই হলো নরকে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন