![]() |
| স্বপ্ন হলেও সত্যি : তুষার দাস |
কবিড কোনো কবির নাম হতো পারতো
যেমন পরমাণু বোমার নাম ফ্যাট ম্যান।
হতে পারতো অনেক কিছুই
তোমার আমার দেখা হওয়া
বসন্ত দুপুরে চীনে বাদাম
এবং, তারপর, জীবন বিমার উত্তরাধিকার।
লক ডাউন চেয়েছি বংশপরম্পরায়
নিতান্ত সুবিধাবাদী স্বার্থপর
বাংলা বন্ধের বিকেল গুলো যেমন
আলটপকা পড়ে পাওয়া চোদ্দো আনা
ববির গানে হারিয়েছে চাবি।
মাঠটা ছোট হয়ে আসছে
এক চিঠিতে ভাঙা সম্পর্কের মতো
গোল খেতে পারো যখন তখন
তবুও, প্রেম ও যুদ্ধ, কানুন মানে না।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন