![]() |
| প্রসঙ্গ করোনা : নির্মাল্য ঘোষ |
আমার খোলা বুকের খবর কেউ জানে না...
তুমিও না...
আমার নদী কখন মোহনায় মেশে কেউ জানে না...
তুমিও না...
অথচ সবাই সবাইকে আড়চোখে দেখে চলেছে..
বিচ্ছিন্নতা যে আলিঙ্গন অনেকে বোঝে না...
এ লুকানো সে লুকোনো নয়..
এ লুকানো নতুন পৃথিবীতে উত্তরণের প্রথম ধাপ...
এক অমর মৃত্যুহীন পৃথিবী...
গোপন ভালোবাসা পারেনি...
নিবিড় মৃত্যুভয় পেরেছে...
সাম্যের পৃথিবী আঁকতে...
নীল আকাশে... কাঁটাতার উপড়ে...

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন