![]() |
| আবদুস সালাম এর কবিতা |
আবদুস সালাম এর কবিতা
মানবশকুন
পোশাকের স্বল্পতা আগুন ঝরায়
নিরাপত্তা লুটপাট হয়
জাগে আকাশের নীরব তারা
মানবশকুন মহল্লা কাঁপায়
নিরাপত্তা র গল্প শুকোয়বোধহীন বারান্দায়
ঠক ঠক করে কাঁপে বুক
ঈশ্বর ভাড়া করে আনছে শকুনের দল
রাধা
আধপোড়া কাঠের উল্লাস আমার
থেকে থেকে বিবেক গাইছে কবরের হৃদয় কথা
তূলোর শূন্যতা নিয়ে মেঘ মাঠে নামে
স্রোতের সর্বনাম নিয়ে রাত বাড়ে
কষ্টপ্রদ পথে হেঁটে যায় আধপোড়া রাধা
হনন
লাভার স্রোত বয়ে গ্যাছে বিশ্বাসের পাড়ায়
নিঝুম অস্তিত্ব নিয়ে শুয়ে আছে কবরখানা
বিবস্ত্র করণের জলসায় মেতেছি আমরা
অন্ধকার যুদ্ধের সব সূত্রই জটিল
বিষন্ন কল্লোল কুয়াশা ছড়ায়
হিংস্র অন্ধকার চেটে নেয় সম্পর্কের তলানি টুকু
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন