![]() |
| জমকালো : আরতি ধর |
উদরে খানিকটা আগুন পুষছি আজকাল
তাই বুঝি সব হজম হয়ে যায় সহজেই ...
পাচ্ছি যা, গিলছি তা
থাক না খানিকটা আসটে গন্ধ
হলোই বা তা পাতে দেবার অযোগ্য
পাতে পড়েছে তো!
কানের বোধহয় শ্রবণ শক্তি বেড়েছে
সব চিৎকার ই অনায়াসে গ্রহণ করে সে
সে দিনে হোক কিংবা মাঝরাতে
কান সদা যেন প্রস্তুত থাকে ...
চাউনি আর লাজুক থাকবে কেন!
অন্ধ হয়ে আর কাহাতক থাকা যায়!
বরং লজ্জা নামক শব্দ টি নিয়ে চলো আন্দোলন চালাই ...
এত কিছুর পরেও
খানিকটা আগুন হৃদয় পোড়ায়
সে পোড়ার গন্ধ পৌঁছায় না
দূরে অথবা ওপরে ...
শুধু কিছু চাপা দীর্ঘশ্বাস
গড়িয়ে পড়া নোনা স্বাদ
আর এলোমেলো হয়ে যাওয়া
একটা হৃদয় সাক্ষী থেকে যায় ...

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন