![]() |
| মোহ : মিঠুন রায় |
আমার স্বপ্নে এসে ধরা দেয় প্রকৃতির অর্ধেক আকাশ ,
নতুন খাতায় লিপিবদ্ধ করি তোমার ইচ্ছাগুলিকে।
অনন্ত সুখ কি জুটবে আমার ভাগ্যে কোনদিন?
সুযোগের সন্ধানে লেজ গুটিয়ে থাকতে হয় বারবার,
কিরাত দেশের পানিফলের মোহ আজও আমাকে দিকভ্রান্ত করে
কুয়াশার চাদরে বিদীর্ণ মাথা তুলছে পূর্ণ আলোক,
শশব্যস্ত মন অতন্দ্র প্রহরীর মতো
নববর্ষে পুনরায় প্রত্যাশা করে যায় মনুষ্যত্বের জয়ধ্বজা।
উদিত হোক কাম-গন্ধহীন নির্মল প্রেম।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন