![]() |
| ডাকযোগ : সুকুমার চৌধুরী |
অনুচ্চারটুকু বুঝি । হঠাৎ বৃষ্টির তোড়ে
ডাকটিকিটহীন কাউন্টারের সজল শূন্যতা্টুকু বুঝি ।
বুঝি রাত । পোষ্টাফিসের ঘুম । নিরবতাটুকু ।
খাম ও টিকিটের মতো উড়ে উড়ে নামি । বেপথু পাতার
মতো নামি । নিভৃতি-পাগল । আমাদের
বৃষ্টিভয় অনিবার্য ছিলো ।
আজ এই দুর্যোগের রাতে
অফিসফেরৎ
একটু আঁঠার জন্য, খাম ও টিকেট
দু-জনেই বাড়িয়ে দিয়েছি হাত
অঝোরধারায়

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন