![]() |
| ক্ষমা করো প্রিয়াঙ্কা : কিশলয় গুপ্ত |
আবারও হাতে মোমবাতি নিয়ে পথে
কিছু সময়ের জন্য হাঁটবো আমরা?
তাতেই মলম লেগে যাবে পোড়া ক্ষতে
আগের মতো ফর্সা থাকবে চামড়া?
শুনুন হুজুর-ঘরে মোমবাতির স্টক নেই
ধৈর্যটাও যে ক্রমশ নীচে নামছে
'খুন করবো' এ বুকে তেমন ধক নেই
তবু রক্তের জন্য দু'হাত ঘামছে।
ধর্ষকের কোন জাত হয় না শোনো
আর কথা নয়,বেজাতগুলোর ফাঁসী হোক
আঁধারে মানুষ থাকে না তো কক্ষনো
একসাথে বলো লক্ষ হাজার লোক।
কত ধর্ষণ- কত আগুনের পরে
রচিত হবে মানুষ হবার ঠিক বই
কত লালসা জমা থাকে ঘরে ঘরে
আর কতবার ধর্ষণ নিয়ে লিখবো!

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন