পরিবর্তন
শ্রাবন্তী
ভাবনার বিস্তার হয়ে ছিল কলিতে উচ্ছ শিখরে ..
হটাৎ এমন পরিবর্তন
আদিম হলো মানবিকতা
উলঙ্গ হলো অর্থ
আজ অর্থের পাহাড়ে জীবনের পঠন পাঠন চললেও মৃত্যু ক্ষমা করেনি, করবে না
তার পরেও মানুষ মনুষত্বর কবর দিচ্ছে
এই কলিতে মানুষ আরো একবার
একঘরে হবার অভিজ্ঞতা অৰ্জন করছে ..
এই পরিবর্তন মানবিকতার ?
না .মৃত্যুর ভয়ে জীবন যুদ্ধে অমানুষের
পরিচয় গঠন করা ..
এ এক নতুন পৃথিবী ..
অন্ধকারে আচ্ছন্ন হচ্ছে ক্রমশ ...

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন