![]() |
| আয়না : সন্দীপ কুমার ঝা |
আজ গান থাক। যোনির রক্তস্রাবের পাশে শুয়ে ঘুমাক
গানের পোড়া দেহ,রজনীর ডাঁটি!
শতাব্দীর এই শেষতম সন্ধ্যায়-
এখন মোমবাতি মিছিল হেঁটে গেল!
এখন মায়ের যোনিতেও গাঁথা কাঁচ!
আর কোথাও কোনও মুখ নেই।
সবাই এখন যোনি,আজ সবাই লিঙ্গ।
মুখ নেই,তাই ভয়ও নেই
নিজের সঙ্গে দেখা হওয়ার।
গ্ৰিন রুমে বসা একলা পুরুষ কার মুখ দেখে ?সন্তান নয়,
পুরুষ নয়,মানুষ পর্যন্তও নয়।সে কেবল,
গভীরে যাওয়ার জন্য,ওঁৎ পাতা-ভাঙা কাঁচ,রড,কাঠ!
যুগ যুগ ধরে উত্থিত,শুধুই একটা পুংলিঙ্গ!
যুগ যুগ ধরে তৈরী,একটা অন্ধ মাংস দণ্ড!
পুরুষ আজ,
যদি পারো ,তবে হাতে নাও একটা আয়না!
আয়না দেখতে শিখলে,কেউ শুধুই পুরুষ হয় না!
আয়না দেখতে শিখলে
'পুরুষে'র জন্ম হয়,ধর্ষক হয় না!

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন